সায়েদাবাদে বাসচাপায় একজন নিহত
ঢাকার সায়েদাবাদে বাসের চাপায় একজন নিহত হয়েছেন।
শনিবার বিকালে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালের ভেতরে তিনি বাসের নিচে চাপা পড়েন বলে পুলিশ জানিয়েছে।
নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, “বিকাল ৪টার দিকে তাকে হাসপাতালে জরুরি বিভাগে আনলে ডাক্তার মৃত ঘোষণা করেন।”
