২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন তুষার

ধানমণ্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর নব নিযুক্ত উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2019, 11:23 PM

Updated : 18 Aug 2022, 04:57 PM

দীর্ঘ দিনের শুভাকাঙ্ক্ষীদের নিয়ে শুক্রবার জুমার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।  

শ্রদ্ধা জানানোর পর হাসান জাহিদ তুষার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

“দেশরত্ন শেখ হাসিনাই এই দেশের সকলের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে।”

প্রধানমন্ত্রীর প্রচেষ্টাকে এগিয়ে নিতে গণমাধ্যম সংশ্লিষ্টসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন তুষার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতার ছাত্র তুষারকে চুক্তিভিত্তিতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিয়োগ দেওয়ার কথা জানিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।