২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে নির্মাণাধীন সাব-স্টেশনে অগ্নিকাণ্ড

ঢাকার কেরানীগঞ্জে নির্মাণাধীন একটি বিদ্যুতের সাবস্টেশনে অগ্নিকাণ্ড ঘটেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2019, 09:49 AM

Updated : 18 Aug 2022, 04:55 PM

বুধবার সাড়ে ১০টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১০ ইউনিট চার ঘণ্টার চেষ্টায়  রাত ২টার দিকে তা নিয়ন্ত্রণে আনে।

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মালঞ্চ হাসপাতালের সামনে এই সাব- স্টেশনের নির্মাণ কাজ এখনও শেষ হয়নি বলে জানান কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ জুবায়ের।

তিনি বলেন, আগুনে ওই সাব স্টেশনের বৈদ্যুতিক সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, আগুন ২টার দিকে নিয়ন্ত্রণে এলেও পোড়া সরঞ্জাম থেকে এখনও ধোঁয়া উঠছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।