২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে দুই বাসের মধ্যে পড়ে যুবকের মৃত্যু

রাজধানী যাত্রাবাড়ীতে দুই বাসের মধ্যে চাপা পড়ে নিহত হয়েছেন এক যুবক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2019, 04:11 PM

Updated : 08 Apr 2022, 03:52 PM

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক স্বপন (৩০) একটি পরিবহন কোম্পানির লাইনম্যান ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেডিকেল ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জনপথ মোড়ে আল মোবারাকা ও বলাকা পরিবহনের দুই বাসের মাঝে চাপায় গুরুতর আহত হলে স্বপনকে হাসপাতালে ভর্তি করা হয়।”

দুপুর পৌনে ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বপন, বলেন পুলিশ কর্মকর্তা বাচ্চু।