২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি পরীক্ষা শুরু ১ এপ্রিল, সূ‌চি প্রকাশ

আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

‌

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2019, 12:41 AM

Updated : 18 Aug 2022, 04:54 PM

ঢাকা শিক্ষা বোর্ড রোববার উচ্চ মাধ্যমিকের পরীক্ষাসূচি প্রকাশ করেছে।

সূচি অনুযায়ী, ১ এপ্রিল থেকে ১১ মে হবে তত্ত্বীয় পরীক্ষা। আর ১২ থেকে ২১ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নিতে হবে।

এবারও প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা হবে।

পরীক্ষা শুরুর ৩০ মি‌নিট আগে পরীক্ষার্থী‌দের পরীক্ষার হ‌লে গি‌য়ে আসন গ্রহণ কর‌তে হ‌বে।