মেহজাবিন চৌধুরীর মৃত্যুতে শোক রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর
জাতীয় সংসদের সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর স্ত্রী মেহজাবিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোক বাণীতে রাষ্ট্রপতি মেহজাবির চৌধুরী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ইউনাইটেড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান যান মেহজাবিন চৌধুরী। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
মেহজাবিন চৌধুরীর মৃত্যুর খবরে তার লালমাটিয়ার বাসায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোকবার্তায় বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
মেহজাবিন চৌধুরীর মৃত্যুর খবর শুনে বৃহস্পতিবার সকালে তার লালমাটিয়ার বাসায় যান শেখ হাসিনা ও শেখ রেহানা। তারা শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী শোকবার্তায় মেহজাবিন চৌধুরীর আত্মার শান্তি কামনা করেন।
