ঢাকার কাফরুলে ছুরিকাঘাতে একজন নিহত
ঢাকার কাফরুলে ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক ব্যক্তি।
বুধবার রাতে কাফরুলের ইব্রাহীমপুরে নিহত এই ব্যক্তির নাম শাহজাহান রুবেল (৪৫)। তিনি একজন ব্যবসায়ী। পুলিশ জানায়, রাত ১০টার পর দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে গেদু মাতবর রোডে তামান্না কমপ্লেক্সের নিচে তিনি দুর্বৃত্তের হামলার শিকার হন।
বুকের ডান দিকে ছুরিকাহত রুবেলকে স্থানীয়রা রাত সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দেখে জানান, তিনি মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, কারা রুবেলকে ছুরিকাঘাত করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
