২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার আদাবরে বস্তিতে অগ্নিকাণ্ড

ঢাকার আদাবরে আগুনে পুড়েছে একটি বস্তির অর্ধশত ঘর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2018, 11:43 PM

Updated : 08 Apr 2022, 07:14 PM

রোববার রাত পৌনে ১১টার দিকে শেখেরটেকের ৬ নম্বর সড়কের মাথায় ওই বস্তিতে আগুন লাগে বলে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়। 

নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দমকল বাহিনীর ৬টি ইউনিট সোয়া ১২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

আদাবর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, আগুনে অন্তত অর্ধশত পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।