২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক মান্নানকে সম্মানসূচক ডি লিট

বাংলাদেশের উচ্চ শিক্ষায় অবদানের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি দিয়েছে ভারতের মেঘালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2018, 07:12 PM

Updated : 19 Aug 2022, 02:47 PM

গুয়াহাটির একটি হোটেলে বুধবার বিশ্ববিদ্যালয়টির বিশেষ সমাবর্তনে অধ্যাপক মান্নানকে এই উপাধি দেওয়া হয় বলে বৃহস্পতিবার ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আসামের শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য ইউজিসি চেয়ারম্যানের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।

মেঘালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আচার্য মাহবুবুল হক, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক পিকে গোস্বামী, ভারতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার শাহ মো. তানভীর সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চশিক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।

অধ্যাপক মান্নান বৃহস্পতিবার মেঘালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত তৃতীয় ড. এ পি জে আবদুল কালাম স্মারক বক্তৃতা দেবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রথম বাংলাদেশি হিসেবে অধ্যাপক মান্নান ভারতের একাদশ রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম স্মারক ভাষণ দেবেন।