শ্রীপুরের তিন শিক্ষকের এমপিও স্থগিত
গত এসএসসি পরীক্ষায় কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালনে অবহেলা করায় গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এসএসসি পরীক্ষা কেন্দ্রের তিনজন শিক্ষকের এমপিও স্থগিত করেছে সরকার।
এই তিন শিক্ষক হলেন- শ্রীপুরের সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাইরুল আলম সবুজ ও সোহাগ আল মামুন এবং বারতোপা আফসার উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার মো. ইব্রাহিম।
তাদের এমপিও কেন স্থায়ীভাবে বন্ধ করা হবে না- তা জানতে চেয়ে তাদের কারণ দর্শাও নোটিস দিতে মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
