২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁওয়ে পুলিশের গুলিতে ছিনতাইকারী আহত

রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের গুলিতে এক ছিনতাইকারী আহত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2018, 04:15 PM

Updated : 19 Aug 2022, 02:42 PM

পরে পুলিশ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ছিনতাইকারী রফিকুল ইসলাম মুন্না (৩৫) ও তার সঙ্গী আলামিনকে (১৯) ছোরাসহ আটক করেছে।

খিলগাঁও থানার ওসি মো. মশিউর রহমান রহমান বলেন, সোমবার সকাল ১১টার দিকে আনসার সদর দপ্তরের সামনের রাস্তায় দুই ছিনতাইকারী মোটর সাইকেল নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর পথ আটকে ছিনতাই করছিল।

“ওই সময় ছাত্রীর চিৎকার শুনে কাছেই থাকা পুলিশের একটি টহল দল সেখানে গিয়ে ছিনতাইকারীদের ধরার চেষ্টা করে।

“তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির এক পর্যায়ে এক ছিনতাইকারী এসআই সরোয়ারকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ গুলি ছুড়লে রফিকুল ইসলাম মুন্নার বাঁ হাঁটুতে গুলিবিদ্ধ হয়।”

মুন্নার বিরুদ্ধে থানায় সাত-আটটি ছিনতাই মামলা রয়েছে বলে জানান ওসি।

মুন্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।