২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেবল কাটা পড়ায় ল্যান্ডফোনে ভোগান্তি

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর একটি ‘কোর কেবল’ কাটা পড়ায় মোবাইল ফোন নম্বরে ল্যান্ডফোন থেকে কথা বলায় ভোগান্তি চলেছে দিনভর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2018, 06:11 PM

Updated : 19 Aug 2022, 02:42 PM

রোববার সকাল থেকে সারাদেশে ৬ লাখের বেশি ল্যান্ডফোন গ্রাহক এখন এই সমস্যা পোহাচ্ছিলেন। বিকালে সমস্যার অনেকটাই সমাধান হয়  বলে বিটিসিএল জানিয়েছে।

এই সময়  মোবাইল ফোন থেকে বিটিসিএল ল্যান্ডফোনে কিংবা ল্যান্ডফোন থেকেও মোবাইল ফোনে কল করা না গেলেও ল্যান্ডফোন থেকে ল্যান্ডফোনে সংযোগ পেতে সমস্যা হচ্ছে না।

বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মগবাজার বিশাল সেন্টারের সামনে ওয়াসা রাস্তা কেটে পানির লাইন উন্নয়নের কাজ করার সময় কেবল কাটা পড়ে।

“সব মোবাইল ফোন সংযোগের কাজটি এই কোর কেবল দিয়ে হয়, এর ক্ষতি হওয়ায় এ সমস্যা তৈরি হয়।”

সকালে বিষয়টি নজের আসার পরপরই কাজ শুরু হয়েছে বলে জানান মোরশেদ।

তিনি বলেন, “কেবল পুনঃস্থাপনের কাজ প্রায় শেষ হয়ে গেছে। বিকাল থেকে কল আদান প্রদানে সমস্যা অনেককাংশে কমে গেছে।”

সারা দেশে বিটিসিএলের ৬ লাখের বেশি ল্যান্ডফোন গ্রাহক রয়েছে জানিয়ে  মোরশেদ বলেন, কেবল কাটা পড়ায় প্রায় সবাই এ বিড়ম্বনায় ছিলেন।

এর আগে গত বছর ঢাকার মগবাজারে সিটি করপোরেশনের সংস্কার কাজের মধ্যে বিটিসিএলের ‘কোর কেবল’ কাটা পড়ায় দিনভর বিকল ছিল সারা দেশের কয়েক লাখ টেলিফোন, যার মধ্যে ফায়ার সার্ভিসের মত জরুরি সেবা সংস্থার ফোনও ছিল।

পুরনো খবর:

কেবল কাটা পড়ে দিনভর বিপর্যয়ে বিটিসিএল