২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় সরকারের ৬১ পদে উপ-নির্বাচন বুধবার

স্থানীয় সরকারের জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা মিলিয়ে ৬১টি শূন্য পদে উপ-নির্বাচন হবে বুধবার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2018, 09:49 PM

Updated : 19 Aug 2022, 02:40 PM

এসব পদে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোয় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

নির্বাচন কমিশনের যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান সাংবাদিকদের জানান, ৫৫টি ইউপি, ৩টি পৌরসভা, ১টি জেলা পরিষদ ও ২টি উপজেলা পরিষদের শূন্য পদে এ উপ-নির্বাচন হবে।

ইসি কর্মকর্তারা জানান, কেন্দ্রে কেন্দ্রে নির্বাচন সামগ্রী পৌঁছে গেছে। ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এসব নির্বাচনী এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।