২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেলেন লুমা

তথ্য প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার কোটা সংস্কার আন্দোলনের নেতা লুৎফুন নাহার লুমা জামিন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আদালত  প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2018, 06:29 PM

Updated : 19 Aug 2022, 02:31 PM

রমনা মডেল থানায় দায়ের করা মামলাটিতে সোমবার তার জামিন আবেদন মঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ।

গত ১৫ অগাস্ট সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তারের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে রয়েছেন লুমা।

ইডেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের মধ্যে ফেইসবুকে গুজব ছড়ানোর অভিযোগে লুমাকে গ্রেপ্তার করা হয়েছিল।

লুমার বিরুদ্ধে অভিযোগ, ফেইসবুকে তিনি অশ্রাব্য স্ট্যাটাস দিয়েছেন, যা দেখে যে কেউ নীতিভ্রষ্ট হতে পারে।

লুমা সক্রিয়ভাবে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলেও পুলিশের অভিযোগ।

কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খান, ফারুক হাসান, এম সুহেল, সাখাওয়াত হোসেন রাতুলও ইতোমধ্যে জামিন পেয়েছেন।

পুরনো খবর:

কোটা আন্দোলনের নেত্রী লুমা সিরাজগঞ্জে গ্রেপ্তার
কোটা আন্দোলনের নেতা লুমা গুজবের মামলায় রিমান্ডে