২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম সারওয়ারকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ সাংবাদিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারকে দেখে এলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2018, 10:34 PM

Updated : 08 Apr 2022, 06:48 PM

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাষ্ট্রপ্রধান হামিদ রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালে যান।

গত ২৯ জুলাই রাতে হৃদযন্ত্র ও ফুসফুসের জটিলতা নিয়ে হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় গোলাম সারওয়ারকে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাসপাতালে রাষ্ট্রপতি গোলাম সারওয়ারের শয্যাপাশে পাশে কিছুক্ষণ অবস্থান করেন। এসময় কর্তব্যরত চিকিৎসকদের কাছে জ্যেষ্ঠ এই সাংবাদিকের চিকিৎসকের খোঁজ-খবর নেন তিনি।”

রাষ্ট্রপতি প্রবীণ এই সাংবাদিকের আশু আরোগ্য কামনা করেন

সমকালের নির্বাহী সম্পাক মুস্তাফিজ শফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “শুক্রবার উন্নত চিকিৎসার জন্য গোলাম সারওয়ারকে সিঙ্গাপুর নেওয়া হবে।