খিলগাঁও-রামপুরায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৫
ঢাকার খিলগাঁও, রামপুরা এলাকায় শনিবার প্রায় চার ঘণ্টা অভিযান চালিয়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকার অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টা থেকে বেলা প্রায় ২টা পর্যন্ত মহাজের কলোনি এবং তালতলা সিটি কর্পোরেশন মার্কেটে এই অভিযান চালানো হয়।
অভিযানে ৬০০টি ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা, ১০ বোতল ফেনসিডিল এবং কয়েক পুরিয়া হেরোইন উদ্ধার করা হয় বলে জানান আনোয়ার।
