২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বজনদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

পরিবারের সদস্য এবং আত্মীয়-পরিজনদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2018, 09:26 PM

Updated : 11 Oct 2022, 12:23 PM

গণভবনে শনিবার এই ইফতারের আয়োজন করা হয়।

ইফতারের আগে প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বঙ্গবন্ধুর ছোট মেয়ে এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ইফতারে উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দেশ-জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Image
ছবি: বাসস

ছবি: বাসস

Image
ছবি: বাসস

ছবি: বাসস

ইফতারে প্রধানমন্ত্রীর আত্মীয়-পরিজনদের পাশাপাশি আওয়ামী লীগ নেতা এবং বিশিষ্ট নাগরিকরাও অংশ নেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, জ্যেষ্ঠ আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক, কবি, সাহিত্যিক, সঙ্গীতশিল্পী, অভিনেতা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা ইফতারে অংশ নেন।