ঢাকার বনানীতে খাবারের ৪ দোকানকে ১০ লাখ টাকা জরিমানা
ঢাকার বনানী ১১ নম্বর সড়কে শনিবার অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ঢাকা মহানগর পুলিশের নির্বাহী হাকিম মশিউর রহমান এই জরিমানা করেন প্লাটিনাম সুইটস, কিংস কনফেকশনারি, কোব রেস্টুরেন্ট ও পিজা ইনকে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রত্যেককে আড়াই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
এই চারটি প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ বাসি, পচা খাবার রাখার প্রমাণ পাওয়া গেছে বলে জানান তিনি।
