নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে ফার্মা ফেস্ট
ওষুধ প্রস্তুতকারক, গবেষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ফার্মাফেস্ট ২০১৮।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল ক্লাবের আয়োজনে ‘সেইফ মেডিকেশন, সেইভস্ লাইফ’ শীর্ষক এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
২০১০ সাল থেকে এধরনের অনুষ্ঠান আয়োজন করে আসছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল ক্লাব।
আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের আয়োজনে দেশের ৩৫টি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান নিজেদের ওষুধ ও স্বাস্থ্যবিষয়ক পণ্য প্রদর্শন করে।
এছাড়া প্রকল্প নির্মাণ, ফার্মা অলিম্পিয়াড এবং পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়।
১৫টি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। ফার্মা অলিম্পিয়াডে ঢাকা বিশ্ববিদ্যালয়, পোস্টার প্রদর্শনীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং প্রকল্প নির্মাণে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক গিয়াস উদ্দিন আহসান, ফার্মাসিউটিক্যাল সাইন্সস ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক হাসান মাহমুদ রেজা এবং ফার্মাসিউটিক্যাল ক্লাব এর শিক্ষক উপদেষ্টা নুসরাত হোসেন।
