২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় গাড়িচাপায় শিশু নিহত

ঢাকার মেরাদিয়ায় প্রাইভেটকারের চাপায়  একটি শিশুর মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2018, 01:27 AM

Updated : 19 Aug 2022, 02:01 PM

বুধবার রাতে সুমাইয়া (১১) নামে ওই শিশুর মৃত্যুর পর গাড়িচালককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১০টার দিকে মেরাদিয়া বাজারের কাছে প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে এসে সড়কদ্বীপে উঠে পড়ে। এসময় সেখানে থাকা সুমাইয়া এর নিচে পিষ্ট হয়।

স্থানীয়রা শিশুটিকে কাছের একটি হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি।

চালক হুমায়ুন কবীর নিজেই ওই গাড়ির মালিক বলে জানান ওসি।

সুমাইয়া ওই এলাকারই একটি বস্তিতে থাকে। তার বাবা সুরুজ মিয়া একজন ভ্যানচালক। তার মা গৃহকর্মী হিসেবে কাজ করেন।

“মাকে খুঁজতে শিশুটি বের হয়ে বাজারের কাছে এসেছিল,” বলেন ওসি।