২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০টি সোনার বারসহ বেবিচক কর্মচারী আটক

শাহজালাল বিমানবন্দরে বেবিচকের (সিভিল এভিয়েশন) এক কর্মচারীকে ১০টি সোনার বারসহ গ্রেপ্তার করেছেন শুল্ক গোয়েন্দারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2018, 11:41 PM

Updated : 19 Aug 2022, 02:01 PM

ঢাকার কাস্টম হাউস প্রিভেন্টিভ টিম মঙ্গলবার দুপুরে মো. ইলিয়াস উদ্দিন নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

প্রিভেন্টিভ টিমের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সাড়ে ৩টার দিকে আগমনী হলের ৮ নম্বর বেল্টের কাছে তার গতিবিধি সন্দেহ হলে আটক করে জিজ্ঞাসবাদ করা হয় ইলিয়াসকে।

“প্রথমে সে অস্বীকার করলেও বিভিন্ন সংস্থার সদস্যদের ব্যাপক জিজ্ঞাসবাদে সে এক পর্যায়ে স্বর্ণের কথা স্বীকার করে। পরে তার দেহ তল্লাশি করে প্রায় ৯২ লাখ টাকা মূল্যের ১০টি স্বর্ণের বার পাওয়া যায়।”

অথেলো চৌধুরী বলেন, এই ১০টি বারের মধ্যে পাঁচটির প্রতিটি ২৫০ গ্রাম করে ১ কেজি ২৫ গ্রাম এবং বাকি পাঁচটির প্রতিটি ১০ তোলা করে ৫৮ গ্রাম।

ইলিয়াস সিভিল এভিয়েশনে ই-এম বিভাগের হেল্পার পদে কর্মরত বলে জানান তিনি।