২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ৮০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪

রাজধানীর দুটি এলাকায় আলাদা অভিযানে ৮০ হাজার ইয়াবাসহ চারজকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2018, 07:23 PM

Updated : 19 Aug 2022, 02:00 PM

শুক্রবার দুপুরে শ্যামপুর ও বিকালে যাত্রাবাড়ি এলাকায় এই অভিযান চালানো হয় বলে অধিদপ্তরের পরিচালক সহকারী পরিচালক খুরশিদ আলম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বেলা দেড়টার দিকে শ্যামপুরের পোস্তাগোলা থেকে ইমরানুল হক এবং সাইদুল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

“তাদের কাছ থেকে ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়।”

এর আগে দক্ষিণ যাত্রবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আইরিন এবং শহিদুল নামে দুজনকে ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

এদিকে বিকালে জিসান (২০) ও কবির হোসেন (৩০) নামে দুজনকে ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

কমলাপুর রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা ট্রেনে অভিযান চালিযে তেজগাঁও রেল স্টেশন অতিক্রম করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

মোট ১৫টি প্যাকেটে এই গাঁজাগুলো ছিল জানিয়ে তিনি বলেন, “জিজ্ঞাসাবাদের তারা বলেছে, কুমিল্লা থেকে তারা এই গাঁজা এনেছে।”

তাদের বাড়ি কুমিল্লা বলে জানান ওসি।