ঢাকায় ইয়াবাসহ নারী গ্রেপ্তার
পুরান ঢাকার বংশালে ১২ হাজার ইয়াবা বড়িসহ এক নারীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব।
ইয়াবার একটি চালান আসার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে পারুল (৪৫) নামে ওই নারীকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বংশাল পেয়ালা মসজিদ এলাকা থেকে পারুলকে গ্রেপ্তার করা হয়েছে।
“সে দীর্ঘদিন এই ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে। বংশাল ছাড়াও রাজধানীর বিভিন্নস্থানে সে ইয়াবা সরবরাহ করত।”
পারুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বংশাল থানায় একটি মামলা হয়েছে।
