২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামলীতে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীকে যৌন হয়রানিতে দুই দোকানি গ্রেপ্তার

ঢাকার শ্যামলীতে ভিসার কাজে আসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে দুই দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2018, 06:58 PM

Updated : 19 Aug 2022, 01:58 PM

এরা হলেন- শাওন (২২) ও সুমি। তারা দুজনই ফুটপাতের দোকানি।

শেরেবাংলা নগর থানার ওসি গনেশ গোপল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী ভিসার কাজে রোববার বেলা সাড়ে ১১টার দিকে শ্যামলীতে আসেন। এ সময় পাশের দোকানদার শাওন তার সঙ্গে অশোভন আচরণ করে।

“ওই শিক্ষার্থী প্রতিবাদ করলে পাশের পান দোকানদার সুমি শাওনের সঙ্গে মিলে ওই শিক্ষার্থীকে মারধর করে।”

ঢাকায় কয়েকটি ভারতীয় ভিসা সেন্টারের একটি রয়েছে শ্যামলীতে।

ওই ঘটনার পর ওই শিক্ষার্থী থানায় যৌন হয়রানির অভিযোগ করেন। পরে পুলিশ গিয়ে দুজনকে গ্রেপ্তার করে বলে জানান ওসি।

“তার অভিযোগ এখন মামলা হিসেবে গণ্য হবে,” বলেন তিনি।