২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুরগিতে অ্যান্টিমাইক্রোবিয়ালের বিরুদ্ধে লড়াইয়ে পশু চিকিৎসকরা

বিশ্ব ভেটেরিনারি দিবসে মুরগির মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল তৈরির বিরুদ্ধে নতুন করে লড়াইতে নেমেছেন পশু চিকিৎসক ও চিকিৎসকরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2018, 02:36 PM

Updated : 08 Apr 2022, 06:18 PM

বাংলাদেশ এএমআর রেসপন্স অ্যালায়েন্স (বারা) হচ্ছে চিকিৎসক ও প্রাণিচিকিৎকদের সমন্বয়ে গঠিত পেশাদার ডাক্তারদের একটি দল, যারা ‘ওয়ান হেলথ বা এক স্বাস্থ্য’ শিরোনামে উদ্যোগের অধীনে বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স মোকাবেলায় কাজ করে যাচ্ছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পোলট্রি চিকিৎসক ডা. পল সত্তকেশ বলেন, “আমরা (প্রাণী ডাক্তার ও ফিজিশিয়ান) প্রাণিসম্পদ, পোল্ট্রি শিল্পসহ মানবক্ষেত্রে অ্যান্টিমাইক্রোবিয়ালসের অসংহত এবং অপ্রয়োজনীয় ব্যবহারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছি।“

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের (এএমআর) ক্রমবিকাশ সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার জন্য একটি বড় হুমকির কারণ যা নিয়ন্ত্রণের জন্য বহু-ক্ষেত্রীয় পদক্ষেপের প্রয়োজন। এএমআর বলতে মাইক্রোঅরগানিজমস- ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস এবং অন্যান্য পরজীবীকে বোঝায়, যা অ্যান্টিমাইক্রোবিয়ালের বিরুদ্ধে প্রতিরোধ সক্ষমতা তৈরি করেছে।

বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়ালের ব্যবহার ব্যাপকভাবে হচ্ছে এবং ভেটেরিনারি ওষুধ যে কারণে সেটা ব্যাকটেরিয়ার প্রতিরোধক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখে, যার ফলে অ্যান্টিবায়োটিক দিয়ে জীবাণু সংক্রমণের চিকিৎসা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

এএমআর মোকাবেলা করার প্রচেষ্টায়, বারা ইতিমধ্যেই এমইউর উপর গাইডলাইন তৈরি করেছে, যা বর্তমানে স্মার্টফোন অ্যাপের মাধ্যমে বারার সদস্যরা ব্যবহার করতে পারছেন। প্রাণিচিকিৎসক ও মানুষের চিকিৎসক উভয়ের জন্য এটি একটি নতুন ধরনের গাইডলাইন এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে অ্যান্টিমাইক্রোবিয়ালের দায়িত্বশীল ব্যবহারের দ্বারা এএমআর নিয়ন্ত্রণের একটি উদাহরণ।

স্কয়ার হাসপাতাল লিমিটেডের ডা. জাহিদুল হাসান বলেন, “আমি আমাদের দৈনন্দিন অভ্যাসগুলি থেকে তথ্য খুঁজে বের করার জন্য চেষ্টা করছি যা এএমআর তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এইগুলির মধ্যে অন্যতম আইভি অ্যান্টিবায়োটিকের অপ্রয়োজনীয় পুনর্গঠন/তরলীকরণ।”

আইসিডিডিআরবি, বারডেম এবং স্কয়ার হাসপাতালসহ বিভিন্ন নামী হাসপাতালের ১২৮ জন চিকিৎসক বারার সদস্য হিসিবে রয়েছেন।