২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনের ব্যস্ত সূচিতেও অফিসের কাজে প্রধানমন্ত্রী

কমনওয়েলথ সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে লন্ডনে অবস্থান করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩টি জরুরি ফাইলে ডিজিটাল স্বাক্ষর করেছেন।

রিয়াজুল বাশার

লন্ডন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2018, 03:43 PM

Updated : 19 Aug 2022, 01:56 PM

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন, “লন্ডনে ব্যস্ত সূচির মধ্যেও প্রধানমন্ত্রী তার অফিসের কাজ ডিজিটালি চালিয়ে যাচ্ছেন এবং নিয়মিত ফাইলে স্বাক্ষর করছেন।”

কমনওয়েলথ সরকার প্রধানদের সঙ্গে বৈঠকে যোগ দিতে ১৬ তারিখ রাতে লন্ডন পৌঁছেছেন শেখ হাসিনা। এরপর থেকে ক্রয় সংক্রান্ত কমিটি, জ্বালানি বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ১৩ টি ফাইলে (ই-ফাইল) সই করেছেন।

প্রেস সচিব জানান, লন্ডনে অবস্থানের সময় গুরুত্বপূর্ণ ফাইলগুলো পাঠানোর জন্য নিজের দপ্তরকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে রেখেছেন।

মঙ্গলবার থেকে থেকে শুরু হয়েছে কমনওয়েলথের সরকার প্রধানদের ২৫তম সভা। ‘টুয়ার্ডস এ কমন ফিউচার’ প্রতিপাদ্যের সম্মেলনে যোগ দিতে সোমবার লন্ডন এসেছেন শেখ হাসিনা।

বৃহস্পতিবার বাকিংহাম প্যালেসে সরকার প্রধানদের সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।