২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও এক বছর প্রধানমন্ত্রীর এপিএস থাকছেন বিটু

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব (এপিএস) মু. আশরাফ সিদ্দিকী বিটুর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2018, 08:45 PM

Updated : 08 Apr 2022, 06:14 PM

আগামী ২৫ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে বিটুর চুক্তির মেয়াদ বাড়িয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত বছরের ২৪ এপ্রিল এক বছরের চুক্তিতে প্রধানমন্ত্রীর এপিএস নিয়োগ পান বিটু।

নতুন করে চুক্তির মেয়াদ বাড়ায় আগের চুক্তির শর্ত অপরিবর্তিত রেখে পুনরায় চুক্তিপত্র করতে হবে।

আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনে (সিআরআই) পরিচালকের দায়িত্বে থাকাকালীন প্রধানমন্ত্রীর এপিএস নিয়োগ পেয়েছিলেন বিটু।

প্রধানমন্ত্রীর প্রেস অনুবিভাগে বর্তমানে একজন প্রেস সচিব, একজন অতিরিক্ত প্রেস সচিব, তিনজন উপ-প্রেস সচিব, তিনজন সহকারী প্রেস সচিবসহ ১২ জন কর্মরত আছেন।