২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে নব্য জেএমবির ‘নারী শাখার প্রধান’, সন্তান নানির জিম্মায়

জঙ্গ অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার হোমায়ারা ওরফে নাবিলাকে হেফাজতে নিয়ে জ্জ্ঞিাসাবাদের পর কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আদালত  প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2018, 08:31 PM

Updated : 19 Aug 2022, 01:52 PM

আর তার তিন মাসের শিশুকন্যাকে দেওয়া হয়েছে নানির জিম্মায়।

হোমায়রাকে রোববার আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া র্পযন্ত তাকে কারাগারে আটক রাখার আবদেন করেন তদন্ত র্কমর্কতা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি)এসআই প্রদীপ কুমার সরকার।

অন্যদিকে হোমায়রার জামিনের আবেদন করেন আইনজীবী মানিক লাল ঘোষ।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম লস্কর সোহেল রানা জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে হোমায়রার তিন মাসের মেয়ে মরয়িমকে তার নানা-নানি নিজেদের জিম্মায় নেওয়ার আবেদন করেন।

ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার শিশুটিকে নানির জিম্মায় নেওয়ার আবেদন মঞ্জুর করনে।

গত বুধবার রাতে গ্রেপ্তারের পরদিন হোমায়রাকে কলাবাগান থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে পাঠায় আদালত।

হোমায়ারা ওরফে নাবিলা নব্য জেএমবির নারী শাখার প্রধান বলে দাবি করেছেন পুলিশ কর্মকর্তারা। তারা বলছেন, হোমায়রাকে তার সংগঠনে ‘ব্যাট ওমেন’ বলে ডাকা হয়।

হোমায়রার স্বামী তানভীর ইয়াসিন করিমকে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে গত বছরের নভেম্বর মাসে পুলিশ গ্রেপ্তার করে।

সিটিটিসি কর্মকর্তারা বলেন, গত বছরে অগাস্টে পান্থপথের হোটেল ওলিওতে বিস্ফোরণে এক জঙ্গির মৃত্যুর তদন্তে গিয়ে প্রকাশনা সংস্থার মালিক করিমের সম্পৃক্ততা পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে স্ত্রী হোমায়ারও জঙ্গিবাদে জড়িত থাকার প্রমাণ মেলে। তারা আর্থিকভাবে বেশ স্বচ্ছল।

করিম ইন্টারন্যাশনাল ও দারুস সালাম পাবলিকেশন্স নামের প্রকাশনা সংস্থার মালিক করিমদের বাড়ি গুলশানে। মনিপুরিপাড়ায় তাদের বইয়ের দোকান রয়েছে। করিম ইন্টারন্যাশনাল বই প্রকাশের পাশাপাশি বিদেশি বিভিন্ন লেখকের বই বিদেশ থেকে এনে সরবরাহ করে থাকে।

পুরনো খবর:

নব্য জেএমবির ‘নারী শাখার প্রধান’ গ্রেপ্তারের পর রিমান্ডে