গুলশানে মার্কেটে অগ্নিকাণ্ড
রাজধানীর গুলশান প্লাজায় অগ্নিকাণ্ড ঘটেছে।
রোববার রাত পৌনে ৮টার দিকে গুলশান-১ নম্বরের ওই বিপণি বিতানে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জিয়াউর রহমান।
তিনি জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির মাত্রা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এই বিপণি বিতানের পাশের ডিএনসিসি মার্কেটে এক বছর আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
