২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কাছে দুদকের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর

দুর্নীতি করলে শাস্তি পেতেই হবে, তা যে ই হোক না কেন- দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এই বার্তা সর্বস্তরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2018, 08:05 PM

Updated : 08 Apr 2022, 06:11 PM

রোববার দুদকের তিন সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে তাদের ২০১৭ সালের প্রতিবেদন দিতে গেলে আবদুল হামিদ এ আহ্বান জানান।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, “রাষ্ট্রপতি সর্বক্ষেত্রে দুর্নীতি বিরোধী ক্যাম্পেইন ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান।

“শিক্ষাসহ সব ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে তরুণদের কন্ঠ শক্তিশালী করার ওপরও জোর দেন তিনি।”

কাউকে নোটিস পাঠানোর আগে সংশ্লিষ্ট দুর্নীতির যথাযথ তদন্ত করতে দুদকের প্রতি নির্দেশনাও দেন আবদুল হামিদ।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এসময় কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং কাজ পরিচালনায় রাষ্ট্রপতির সহযোগিতা ও নির্দেশনা চান।

তিনি আরও জানান, তৃণমূল পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে গণশুনানি অব্যাহত রাখা হয়েছে।