২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরের এমপি আতিককে দুদকে তলব

দুর্নীতির অভিযোগে সংসদ সদস্য ও সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2018, 06:47 PM

Updated : 19 Aug 2022, 01:51 PM

তাকে ১৭ই এপ্রিল সকাল ১০টায় দুদকে হাজির হতে হবে বলে বৃহস্পতিবার নোটিস জারি করেছে দুদক।

অনুসন্ধান কর্মকর্তা মিছবাহ উদ্দীনের স্বাক্ষরিত নোটিসে শেরপুর-১ (সদর) আসনের এই সংসদ সদস্যের বিরুদ্ধে অবৈধভাবে পাসপোর্ট অফিস ও তিন আনি বাজারে বিলাসবহুল বাড়ি ক্রয়, গ্রামের বাড়ি কামারিয়ায় ৩০ একরের বাগান বাড়ি তৈরি, ঢাকার বসুন্ধরা ও বনশ্রীতে দুটি প্লট, ধানমণ্ডি ও গুলশানে দুটি ফ্ল্যাট, নামে বেনামে সাতকোটি টাকা অর্জন, নিয়োগ বাণিজ্য, টিআর কাবিখা স্কুল কলেজের এমপিও থেকে মোটা অংকের টাকা অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগের কথা বলা হয়েছে।