২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা সমস্যার সমাধানে চাই মিয়ানমারের আন্তরিকতা: স্পিকার

রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের আন্তরিকতার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2018, 08:54 PM

Updated : 08 Apr 2022, 06:10 PM

বুধবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর’র আঞ্চলিক প্রতিনিধি ও সমন্বয়ক জেমস লিনচ সাক্ষাৎ করতে আসলে তিনি এ কথা বলেন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতের সময় শিরীন শারমিন বলেন, “রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে- প্রয়োজন মিয়ানমারের আন্তরিকতা।”

তিনি রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে মিয়ানমারে প্রত্যাবর্তনে জনমত সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ জানান। এসময় তিনি রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য ইউএনএইচসিআর’কে আন্তরিক ধন্যবাদ জানান।

স্পিকার বলেন, বাংলাদেশের জনগণ রোহিঙ্গাদের বিষয়ে সহানুভূতিশীল- স্থানীয়রা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করছে।

এসময় ইএনএইচসিআর প্রতিনিধি লিনচ বলেন, বাংলাদেশের বর্তমান সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি রোহিঙ্গা ইস্যুতে সবসময় বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।