অসুস্থ হয়ে হাসপাতালে পূর্তমন্ত্রী
সচিবালয়ে হঠাৎ করে অুসস্থ হয়ে পড়ায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) ফয়েজ আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুরে সচিবালয়ে নিজের দপ্তরে অবস্থানের সময় হঠাৎ করে বাম হাতে শক্তি পাচ্ছিলেন না মন্ত্রী। পরে তাকে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
“চিকিৎসকরা জানিয়েছেন মোটামুটি সবকিছু ওকে আছে। উনাকে রেস্ট নিতে বলেছেন। তিনি (মন্ত্রী) স্বাভাবিকভাবে কথা বলছেন। তার কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে।”
গণপূর্ত মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা স ম গোলাম কিবরিয়া জানান, মন্ত্রী হঠাৎ করে বাম হাত নাড়াতে পারছিলেন না, তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার মন্ত্রীকে হাসপাতালে থাকতে হবে বলেও জানান তিনি।
