কারমাইকেল কলেজের নতুন অধ্যক্ষ আনোয়ার
ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ শেখ আনোয়ার হোসেনকে রংপুরের কারমাইকেল কলেজের অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার।
গণিত বিভাগের এই অধ্যাপককে কারমাইকেল কলেজের অধ্যক্ষ নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতের অভিযোগ পাওয়ায় পর গত ২৭ মার্চ কারমাইকেল কলেজের অধ্যক্ষ মো. আব্দুল লতিফ মিয়াকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
