রাষ্ট্রপতির আতিথেয়তায় মুগ্ধ সাকিব-শিশির
বঙ্গভবনে আমন্ত্রণে গিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আল হাসান শিশির।
মেয়ে আলাইনা হাসান অব্রিকে নিয়ে মঙ্গলবার বঙ্গভবনে নৈশভোজে যান সাকিব-শিশির দম্পতি।
ফেইসবুক পোস্টে শিশির লিখেছেন, “গত রাতে মাননীয় রাষ্ট্রপতির ভবন বঙ্গভবনে নৈশভোজে। কী বিনয়ী ও মাটির মানুষ তিনি!”
তাদের শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, খাবার টেবিলে বসা সাকিব আল হাসানের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সস্ত্রীক রাষ্ট্রপতির সঙ্গে রয়েছে সাকিব-শিশিরের আরেকটি ছবি। দরবার হলে রাষ্ট্রপতির চেয়ারের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন দুজন।
শিশিরের শেয়ার করা একটি ছবিতে সমবয়সী দুই সাথীর সঙ্গে খেলায় ব্যস্ত দেখা যায় তাদের দুই বছরের মেয়ে আলাইনাকে।
ছোট মেয়েটিকে নিয়ে একুরিয়ামে মাছ দেখানো, বিভিন্ন রঙের ছোট ছোট বল নিয়ে তার সঙ্গে খেলা, মোবাইলে তাকে কিছু একটা দেখানো এবং মেয়েটিকে কোলে নিয়ে প্রধানমন্ত্রীর হাস্যোজ্জ্বল ছবি ফেইসবুকে ভাইরাল হয়েছিল।
