২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাকন বিবির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মুক্তিযোদ্ধা নুরজাহান কাকন বিবির মৃত্যুতে গভীর শোক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2018, 04:33 PM

Updated : 19 Aug 2022, 01:47 PM

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে জানানো হয়, এক শোকবার্তায় শেখ হাসিনা মুক্তিযুদ্ধে একাত্তরের এই অগ্নিকন্যার ভূমিকা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

তিনি বলেন, “মাত্র ৩ দিন বয়সী মেয়েকে রেখে কাকন বিবি যুদ্ধে অংশ নেন। পাকবাহিনী দ্বারা নির্যাতিত এ মুক্তিযোদ্ধা সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন। গুপ্তচরের কাজও তিনি করেন।

“দেশ ও জাতি তার অনন্য অবদান চিরদিন মনে রাখবে।”

শেখ হাসিনা কাকন বিবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১১টা ১৫ মিনিটে শতবর্ষী কাকন বিবি মারা যান।

এদিকে পৃথক এক শোক বার্তায় কাকন বিবির মৃত্যুতে শোক প্রকাশ করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।