২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার কল্যাণপুরে অগ্নিদগ্ধ আরেকজনের মৃত্যু

ঢাকার কল্যাণপুরে বাসায় গত সপ্তাহে অগ্নিদগ্ধ পাঁচজনের মধ্যে আরও একজন মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2018, 11:21 PM

Updated : 19 Aug 2022, 01:44 PM

আরজু বেগম (২৮) নামে ওই নারী সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে পুলিশ জানায়।

গত বুধবার রাতে কল্যানপুরের ২ নম্বর রোডের ৫/১ নম্বর বাড়িতে রান্নাঘরে লাগা আগুনে এক পরিবারের পাঁচজন দগ্ধ হন।

অগ্নিকাণ্ডের পর ওই ফ্ল্যাটের বাসিন্দা মো. আব্দুল মালেক (৩৫), তার স্ত্রী রীনা বেগম (৩০), তাদের শিশু মেয়ে ফাতেমা, রীনার বোন আরজু বেগম (২৮) এবং তার স্বামী নজরুল ইসলামকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

১১ মাস বয়সী ফাতেমা পরদিনই হাসপাতালে মারা যায়।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো.বাচ্চু মিয়া সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আরজু বেগম সন্ধ্যা ৬টায় মারা যান। তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।”

পুরনো খবর:

কল্যাণপুরে গ্যাসের আগুনে দগ্ধ পরিবারের শিশুটির মৃত্যু