বিশ্ব গণমাধ্যমে সাতই মার্চের ভাষণ নিয়ে প্রদর্শনী
বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ নিয়ে বিশ্ব গণমাধ্যমের প্রতিবেদনের প্রদর্শনী করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর।
রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে বুধবার শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ১৭ মার্চ পর্যন্ত।
বিকালে প্রদর্শনীর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের সময় ‘ঢাকা বেতার কেন্দ্রের’ কর্মকর্তা জাহিদুল হক ও আশফাকুর রহমান খান এবং ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম শহীদুল ইসলাম।
রোববার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রদর্শনী চলবে।
উদ্বোধনী পর্বের বক্তব্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মুফিদুল হক বলেন, “স্বাধীনতা যুদ্ধের ভিত্তি স্থাপনে করে বঙ্গবন্ধুর দেওয়া বক্তব্য আজ বিশ্ব ঐহিত্যের অংশ। সেই সময় ইউরোপ, আমেরিকাসহ সারা বিশ্বের গণমাধ্যমে প্রচারিত ভাষণের খবরে সাংবাদিকরা বাংলাদেশের স্বাধীনতার আভাস দিয়েছিলেন।”
“আমি আমার শিফট শেষ করে ভাষণের সময় রেসকোর্স মাঠে ছিলাম। তবে স্টেশন বর্জনকারীদের সঙ্গে একাত্ম হয়েছিলাম। বলা যায় এই বর্জন পাকিস্তান কর্তৃপক্ষের বিরুদ্ধে সরকারি কর্মচারীদের প্রথম বিদ্রোহ ছিল।”
ফ্রান্সে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম বলেন, “৭ মার্চের ভাষণের ইউনেস্কো স্বীকৃতি বড় কথা নয়। এই ভাষণ অনেক আগেই বাঙালি জাতির মুক্তির সোপান হিসাবে রূপ নিয়েছিল। তবে এ ধরনের স্বীকৃতি অনেক আনন্দের।”
প্রদর্শনীতে দেশ-বিদেশের ৭১টি পত্রিকা, ছয়টি দলিল, নয়টি আলোকচিত্র স্থান পেয়েছে বলে জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে।
