২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে পৃথক ঘটনায় বিদুৎস্পৃষ্ট মারা গেছেন দুই শ্রমিক।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2018, 07:38 PM

Updated : 19 Aug 2022, 01:42 PM

এরা হলেন- সাইফুল ইসলাম (২১) ও নুরু মিয়া (২৫)।

সোমবার সকাল ৭টা থেকে ১১টার মধ্যে দুটি ঘটনা ঘটে বলে তাদের সহকর্মীরা জানিয়েছেন।

দুজনেকই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার মৃত ঘোষণা করা হয় বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই বাবুল মিয়া নিশ্চিত করেছেন।

নুরু মিয়ার সহকর্মী জাহিদ জানান, সকাল ৭টার দিকে উত্তর যাত্রাবাড়ী সুতি খালপাড়ে রহমানিয়া অ্যালমুনিয়াম ফ্যাক্টরিতে কাজ করার সময় বিদুৎস্পৃষ্ট হন নুরু।

৮টার দিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে সাইফুলের সহকর্মী সবুজ জানিয়েছেন, রসুলপুর এলাকায় একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন তারা।

সে সময় বৈদুতিক তারে জড়িয়ে যান সাইফুল।

গুরুতর অবস্থায় বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক জানান, সাইফুল মারা গেছেন।