২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে মাদকসহ বিমানকর্মী আটক

সৌদি আরবের একটি হোটেল থেকে মাদকসহ বাংলাদেশ বিমানের দুই ক্রুকে আটকের কথা জানিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

নিজস্ব প্রতিবেদক

ও সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2018, 12:01 PM

Updated : 19 Aug 2022, 01:41 PM

গত ২৭ ফেব্রুয়ারি রিয়াদের ‘হোটেল রেডিসন ব্লু’ থেকে এই দুই বাংলাদেশিকে আটক করা হয়। তারা হলেন আল মামুন শিশির ওরফে ফেরদৌস (৩০) ও আরিফ পাঠান রহিত (৩০)।

দুজনের আটকের খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন সৌদি আরবের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আঞ্চলিক ব্যবস্থাপক আমিনুল ইসলাম।

Image
ইয়াবা (ফাইল ছবি)

ইয়াবা (ফাইল ছবি)

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) শাকিল মেরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিয়াদ পুলিশের গোয়েন্দা শাখার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দল ওই দুই বিমান ক্রুর কাছে ইয়াবা থাকার খবর পায়। সেই খবরের ভিত্তিতেই হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। “তবে তাদের কাছে ইয়াবা ছিল, না কি ভায়াগ্রা ছিল, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে নিষিদ্ধ কোনো মাদক ছিল বলে শুনেছি।"

সৌদি আরবে একেকটি ইয়াবা বড়ি বাংলাদেশি মুদ্রায় ২ হাজার টাকায় বিক্রি হয়।

শাকিল মেরাজ জানান, বিমানের এই দুই কর্মী গত ২৭ ফেব্রুয়ারি সৌদি আরবে গিয়েছিলেন। তারা দায়িত্বরত অবস্থায় ছিলেন।

শিশিরের বাড়ি দিনাজপুরের সেতাবগঞ্জে। তিনি দুই বছর আগে বিমানে যোগ দেন। আরিফ পাঠান বিমানে যোগ দেন এক বছর আগে।

তাদের ফিরিয়ে আনতে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহকে জানানো হয়েছে বলে জানান শাকিল মেরাজ।