মেয়রের সভামঞ্চ ভেঙে পড়ল কর্মীদের ভারে
ঢাকার পরীবাগে মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের এক মত বিনিময় অনুষ্ঠানের মঞ্চ নেতাকর্মীদের ভারে ভেঙে পড়েছে।
বৃহস্পতিবার দুপুরে পরিবাগ মসজিদ সংলগ্ন নালীর পাড়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এলাকাবাসী ও গন্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের মতবিনিময় সভা চলাকালে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হননি।
মেয়রের ওই অনুষ্ঠান শুরু হয় বেলা ১১টার দিকে। এক পর্যায়ে স্থানীয় আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও মেয়রের সঙ্গে মঞ্চে উঠে পড়েন।
পরে মেয়র থোকন দাঁড়িয়ে বলেন, “আল্লাহর রহমতে আমি ঠিক আছি। কোনো সমস্যা হয়নি। এটি দুর্ঘটনাবশত হয়েছে।”
সবাই ধাতস্ত হলে রাস্তায় দাঁড়িয়ে আরও কিছুক্ষণ কথা বলেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বেলা ১টার দিকে সেখান থেকে তিনি চলে যান।
