কর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থকদের জয়
বাংলাদেশ ট্যাক্সেস বার অ্যাসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে আবদুল মতিন ও সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান দুলালসহ ১৬টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
বুধবার বিকালে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আফতাব উদ্দিন ফলাফল ঘোষণা করেন বলে জ্যেষ্ঠ কর আইনজীবী আহমেদ আজম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
সভাপতি পদে আবদুল মতিন পেয়েছেন ২৪০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ ইকবাল মোস্তফা পান ২২৭৮ ভোট।
সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুলালের ভোট ২৪৬৪টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন আহমেদ পেয়েছেন ২৩৭৬ ভোট।
সহ-সভাপতি পদে আবদুল হাই মোল্লা (২৫৪৪) ও মজিবর রহমান ভুঁইয়া (২৩১৫), কোষাধ্যক্ষ পদে আশরাফ হোসেন খান (২৬১১), সহকারী সাধারণ সম্পাদক পদে আবু তাহের রাশেদ বাবু (২৪৬৪), পাঠাগার সম্পাদক পদে মোতাচ্ছির আহমেদ (২৬০১), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে হেলাল-ই আজম ( ২৭৫৮) নির্বাচিত হয়েছেন।
এই প্যানেল থেকে নির্বাচিত কার্যকরী সদস্যরা হলেন- মো. আবদুল্লাহ আল হোসেইন, এবিএম সালাহউদ্দিন, আবু নাঈম, একেএম আবদুল আউয়াল, আনোয়ার হোসেইন, আয়শা সিদ্দিকা, মোহাম্মদ দুলাল মিয়া ও মো. কামরুল ইসলাম ভুঁইয়া।
আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ প্যানেল থেকে সমাজকল্যাণ সম্পাদক পদে আবু সাইয়িদসহ (২৪৭৪) পাঁচজন কার্য্করী সদস্য নির্বাচিত হয়েছেন।
কার্য্করী সদস্যরা হলেন- আহসান হাবিব, মো. আল মামুন, মাসুমা আখতার, মিজানুর রহমান মিজান ও মোজাম্মেল হক।
বাংলাদেশ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন নির্বাচনের ভোটগ্রহণ হয় গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি। পরদিন ভোট গণনা শুরু হয়ে শেষ হয় বুধবার।
সারা দেশে সাড়ে সাত হাজার ভোটারের মধ্যে ৫ হাজারের বেশি সদস্য ভোট দিয়েছেন।
