২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ: যোগ্য এজেন্সির তালিকা প্রকাশ

চলতি বছরের হজ কার্যক্রমে অংশ নেওয়ার জন্য যোগ্য ৭৭৪টি হজ এজেন্সির তালিকা প্রকাশ করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2018, 07:29 PM

Updated : 19 Aug 2022, 01:40 PM

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার তাদের ওয়েবসাইটে অনুমোদিত এসব হজ এজেন্সির প্রথম তালিকা প্রকাশ করে।

যেসব হজ এজেন্সি এখনও হালনাগাদ কাগজপত্র মন্ত্রণালয়ে জমা দেয়নি এবং যেসব এজেন্সি এর আগে শাস্তি বা জরিমানা গুণেছে তাদের তালিকা প্রথম পর্যায়ে প্রকাশ করা হয়নি বলে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে।

ভিসা জটিলতা, মোয়াল্লেম ফি পরিশোধে দেরি  এবং বাসা ভাড়ায় বিলম্বের কারণে গতবছর হজযাত্রায় বড় ধরনের ভোগান্তি হয়। ভিসা না পাওয়ায় শেষ পর্যন্ত প্রায় চারশ আবেদনকারী গতবার হজে যেতে পারেননি।

 

সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর আওতায় এবার হজে যেতে তিন লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা এবং প্যাকেজ-২ এর আওতায় তিন লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা খরচ হবে।

সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।

এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন হজে যাওয়ার সুযোগ পাবেন।

হজের জন্য শিগগিরই চূড়ান্ত নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ অগাস্ট হজ হতে পারে।

পুরনো খবর:

হজযাত্রার খরচ বাড়ল
হজে যেতে চূড়ান্ত নিবন্ধন করতে পারবেন যারা