২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চন্দ্রিমা উদ্যানে এসপিবিএন সদস্যের গুলিতে কনস্টেবল আহত

প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) এক উপপরিদর্শকের গুলিতে আহত হয়েছেন এক পুলিশ কনস্টেবল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2018, 10:52 AM

Updated : 08 Apr 2022, 05:56 PM

সোমবার ভোররাতে গণভবনের পাশে চন্দ্রিমা উদ্যানে ‘অসাবধানতাবশত’ এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহত কনস্টেবল আবদুর রহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এসপিবিএনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে কনস্টেবল রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যতদূর জেনেছি অস্ত্র বদল করার সময় অসাবধানতাবশত গুলি বেরিয়ে আবদুর রহিমের বুকের ডানপাশে লেগেছে। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।”

শেরে বাংলা নগর থানার ওসি গনেশ গোপাল বিশ্বাসও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি অসাবধানতাবশত ঘটেছে।”