২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী ফিরছেন শনিবার

জাতিসংঘের কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) গভর্নিং কাউন্সিলের সভায় অংশগ্রহণ এবং ভ্যাটিকান সফর শেষে আবুধাবিতে যাত্রা বিরতির পর শনিবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2018, 02:41 PM

Updated : 19 Aug 2022, 01:37 PM

পোপ ফ্রান্সিস ও আইএফএডির প্রেসিডেন্ট গিলবার্ট এফ হংবোর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে রোববার রোম পৌঁছেন প্রধানমন্ত্রী।

সফর শেষে বৃহস্পতিবার সকালে রোম থেকে আবুধাবি পৌঁছেছেন তিনি।

আবুধাবিতে যাত্রাবিরতির পর শনিবার প্রধানমন্ত্রী ঢাকায় পৌছবেন বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।

সোমবার সকালে ভ্যাটিকান সফর করে পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। পরদিন আইএফআইডির ৪১তম গভর্নিং কাউন্সিলের সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি।

ওইদিন বিকেলে রোমে প্রবাসী বাংলাদেশীদের এক সংবর্ধনা সভায় যোগ দেন তিনি। এছাড়া রোমে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার নির্বাহী পরিচালকের সঙ্গেও বৈঠক করেন তিনি।

প্রধানমন্ত্রী সঙ্গে ইতালি সফরে ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

পুরনো খবর:

কৃষি উন্নয়ন তহবিল থেকে গ্রামীণ অর্থনীতিতে বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির প্রশস্তি পোপের মুখে
রোহিঙ্গা সহায়তায় ‘আগ্রহ কমছে’ দাতাদের
দুর্নীতিবাজদের বিচার চালিয়ে যাব: শেখ হাসিনা