২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হটলাইন’ চালু করছে মানবাধিকার কমিশন

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জানাতে ‘হটলাইন’ চালু করছে জাতীয় মানবাধিকার কমিশন; মার্চ থেকে ১৬১০৮ হটলাইন নম্বরের কার্যক্রম শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2018, 01:16 PM

Updated : 19 Aug 2022, 01:36 PM

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক একথা জানান।

পরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জনবল কম থাকায় অফিস আওয়ারে এই নম্বর চালু থাকবে। এখানে অভিযোগগুলো রেকর্ড করে রাখা হবে।”

অভিযোগ অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রিয়াজুল হক।

এর আগে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত ‘শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে সরকারের বাজেট পর্যালোচনা’ শীর্ষক মিট দ্য প্রেসে বক্তব্য দেন তিনি।