ইউল্যাবে সেমিনারে সেলিম জাহান
ইউএনডিপির হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট (এইচডিআর) নিউ ইয়র্কের পরিচালক সেলিম জাহান ইউল্যাব বিশ্ববিদ্যালয়ে ‘সবার জন্য মানব উন্নয়ন’ শীর্ষক বক্তব্য দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বুধবার তিনি এই বক্তব্য দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউল্যাবের সেন্টার ফর এন্টারপ্রাইজ অ্যান্ড সোসাইটি নামের গবেষণা কেন্দ্রের আয়োজনে এই আলোচনা অনুষ্ঠান হয়। এতে বক্তব্যে সেলিম জাহান মানব উন্নয়নের বিভিন্ন ধারা নিয়ে কথা বলেন।
টেকসই মানব উন্নয়ন নিশ্চিত করতে একজন নাগরিক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা করেন তিনি।
বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা ইমরান রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টি সদস্যরা সেমিনারে ছিলেন।
