২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে নতুন মহাপরিচালক

জনপ্রশাসনে রদবদলে নতুন মহাপরিচালক পেয়েছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2018, 08:08 PM

Updated : 19 Aug 2022, 01:35 PM

এছাড়া আরও ছয়জন অতিরিক্ত সচিব এবং ২১ জন যুগ্ম-সচিবের দপ্তর বদল করে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এফ এম মনজুর কাদের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ পেয়েছেন।

আগের মহাপরিচালকের মেয়াদ শেষে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক (জরিপ) শামসুল আলম নিজ দায়িত্বে অতিরিক্ত হিসেবে প্রতিষ্ঠানটির মহাপরিচালকদের দায়িত্বে ছিলেন।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। স্পারসোর সদস্য (অতিরিক্ত সচিব) খলিলুর রহমানকে ওএসডি করে পরিকল্পনা বিভাগে সংযুক্তি দিয়েছে সরকার।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব এস এম জাহেদুল করিমকে পানিসম্পদ মন্ত্রণালয় এবং জননিরাপত্তা বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মশিউর রহমানকে জননিরাপত্তা বিভাগ পদায়ন করা হয়েছে।

ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক আলমগীর মুহ. মনসুর উল আলমকে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব আহমেদ মুনিরুন সালেহীনকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

রংপুর বিভাগের স্থানীয় সরকার পরিচালক (যুগ্মসচিব) মো. আনওয়ার হোসেনকে রংপুর, নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) দীপক রঞ্জন অধিকারীকে ময়মনসিংহ এবং খুলনা জোনাল সেটেলমেন্ট অফিসার মো. শাহ আলম সরদারকে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া আরও ১৮ জন যুগ্ম-সচিবের দপ্তর বদল করে রোববার পৃথক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।