২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় ট্রান্সফর্মার বিস্ফোরণে ৫ শিশু দগ্ধ

পুরান ঢাকার বংশালে ট্রান্সফর্মার বিস্ফোরণে আহত হয়েছে পাঁচটি শিশু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2018, 10:09 AM

Updated : 19 Aug 2022, 01:35 PM

বংশালের আলু বাজার বড় মসজিদের পাশে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

বংশাল থানার অপারেটর মো. শাহেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়ালিদ থানায় ফোন করে জানান যে ট্রান্সফরমার বিস্ফোরণে অন্তত ছয়জন আহত হয়েছে।”

সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয় বলে বংশাল থানার ওসি শাহেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

বংশাল থানার এসআই শহিদুল ইসলাম সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, মসজিদের পাশে বিদ্যুতের তিনটি টান্সফর্মারের একটি বিস্ফোরিত হলে আতঙ্কে ছুটোছুটিতে ছয়টি শিশু আহত হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে  দেখা যায়, আগুনের ক্ষত নিয়ে ভর্তি আছে পাঁচটি শিশু। এছাড়া আহত হয়ে ভর্তি আছে অন্য শিশুটি।

অগ্নিদদ্ধদের মধ্যে মোস্তাকীনের (০৮) দেহের ছয়ভাগ, আবদুর রহমানের (০৮) দেহের তিন ভাগ, আশিকের  (০৮) চার ভাগ, জাবেদের (০৭) দেহের এক ভাগ এবং সালমানের (০৭) দেহের ১৪ ভাগ পুড়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো.বাচ্চু মিয়া বলেন, আহত আরেক শিশু হলেন সাজ্জাদ (০৫)।