২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্ট শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহার দাবি সিপিবি

বিজিএমইএ ভবনে সংঘর্ষের মামলায় গ্রেপ্তার গার্মেন্ট শ্রমিক নেতাদের মুক্তি দাবি করেছে কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2018, 11:10 PM

Updated : 19 Aug 2022, 01:33 PM

সোমবার এক বিবৃতিতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলম বিজিএমইএর করা ওই ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিও জানান।

বিবৃতিতে তারা বলেন, “বেআইনিভাবে বন্ধ ঘোষিত রামপুরার আশিয়ানা গার্মেন্ট কারখানার শ্রমিকদের আলোচনার জন্য বিজিএমইএ ভবনে ডেকে বিজিএমইএ নেতৃবৃন্দের নির্দেশে বিজিএমইএ’র নিরাপত্তারক্ষী, কর্মচারী, কর্মকর্তাবৃন্দ তাদের ওপর বর্বর হামলা চালিয়েছে। যাতে ৩৭ জন শ্রমিক আহত হন।

“বিজিএমইএ গার্মেন্ট শ্রমিক টিইউসির সভাপতি মন্টু ঘোষ, সাধারণ সম্পাদক জলি তালুকদার, কার্যনির্বাহী সভাপতি কাজী রুহুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক কেএম মিন্টুসহ কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর ১২ জনসহ আরও ১৫০ জন শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।”

রোববার কারখানার সামনে থেকে শ্রমিক নেতা মুন্না ও রাসেল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

পুরনো খবর:

বিজিএমইএ ভবনে সংঘর্ষ